• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নেতা যাঁকে আসলামপুরের নমিনেশন দেবে তার পক্ষে কাজ করা হবে —নুর আলম মাস্টার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২২, ১৭:৫২ অপরাহ্ণ
নেতা যাঁকে আসলামপুরের নমিনেশন দেবে তার পক্ষে কাজ করা হবে —নুর আলম মাস্টার

কামরুল সিকদার চরফ্যাশন থেকে:
আসলামপুর আওয়ামী লীগ ঐক্য বদ্ধ ।কেউ আবোল তাবোল বলে এবং ফেসবুকে লিখে দলের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না । বিশৃঙ্খলাকারীদেরকে ছাড় দেওয়া হবে না ।আমাদের নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব যাকে নমিনেশন দিবে আমরা তার পক্ষে কাজ করব। আজ শুক্রবার সন্ধ্যা আবু গঞ্জ বাজার পথসভায় আওয়ামী লীগের সভাপতি নূর-ই-আলম একথা বলেন ।

তিনি বলেন ফেসবুকে যার যার গুনকীতি লেখেন, তাতে কোন সমস্যা নেই। একজন আরেকজনের বিরুদ্ধে লিখে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কাশেম মেলেটারি প্রসঙ্গে তিনি বলেন তার জন্য আমি অনেক কষ্ট করেছি। অহেতুক কিছু নেতাকর্মী ফেসবুকে লিখে আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে ।আমি বিরুদ্ধের ঊর্ধ্বে উঠে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই।