মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ কোভিড-১৯ মহামারীতে জনসচেতনতামুলক কার্যক্রমে অসামান্য অবদান রাখায় পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সম্মাননা পুরষ্কার পেল মির্জাগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন “সোস্যাল এ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো)”।
এ উপলক্ষে ইউনিসেফের সহযোগিতায় জাগো নারী সংস্থার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাগোনারী সংস্থার নির্বাহী পরিচালক মোসাঃ হোসনে আরা হাসি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান।
অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জাগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন “সোস্যাল এ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো)” এর নির্বাহী পরিচালক মোঃ আদনান হোসেন শাওনের হাতে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।
সাকো সংস্থার নির্বাহী পরিচালক আদনান হোসেন শাওন বলেন, কাজের স্বীকৃতি স্বরুপ আমাদের সাকো সংস্থার এটাই সবচেয়ে বড় পাওয়া। এই সন্মাননার পুরা কৃতিত্ব আমার সংস্থার সদস্যদের।
জানা যায়, করোনাকালীন সময় মির্জাগঞ্জ উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের মাঝে মাক্স বিতরণ, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রিয়া সামগ্রী বিতরনসহ সকল প্রকার দুর্যোগের সময় জনসচেতনতা মূলক কাজ করে আসছে সংস্থাটি। এছাড়াও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কাজের জন্যও সংস্থাটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত।