• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় সাজা প্রাপ্ত ৫ আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২২, ১০:১৫ পূর্বাহ্ণ
মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় সাজা প্রাপ্ত ৫ আসামী গ্রেপ্তার

সাইফুল ইসলাম,মহিপুর(পটুয়াখালী)থেকে ফিরেঃ
পটুয়াখালী জেলার মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫ জন আসামীকে গ্রেপ্তার করেছেন মহিপুর থানা পুলিশ
বৃহস্পতিবার ২৭ জানুয়ারী দিনভর মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়ের এর নেতৃত্বে মহিপুর থানার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন পটুয়াখালী জেলার মহিপুর থানার মৃত আঃ আজিজ হাওলাদার’র ছেলে মো. বাবুল হাওলাদার ওরফে বাবুল চৌকিদার, মো.শাহজাহান এর ছেলে মো.রাজু, মো.ইকবাল মৃধার ছেলে মো.জাহিদুল মৃধা, আঃ মজিদ রাঢ়ীর ছেলে মো.কাশেম রাঢ়ী, অহেদ সরদারের ছেলে মো. আলাউদ্দিন সরদার।
তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়ের জানান, মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। মহিপুর থানা এলাকায় সমুদ্রসৈকত কুয়াকাটা বীচকে কেন্দ্র করে এক সময় মাদকসেবী ও বিক্রেতাদের আনাগোনা ছিলো যা আজ শূণ্যের কোটায়।
যোগদানের পরপর-ই বিট পুলিশিং এর মাধ্যমে বিভিন্ন বিটে স্থানীয়দের সাথে মাদকের কুফল সম্পর্কে আলোচনার মাধ্যমে ও মাদক বিক্রেতাদের একাধিক অভিযানে গ্রেপ্তারের মাধ্যমে মাদকের বিস্তর রোধ করেছি।

এর অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় মহিপুর থানা এলাকার একাধিকস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজা প্রাপ্ত আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
#