• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ আলাউদ্দিন দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ণ
শহীদ আলাউদ্দিন দিবস পালন

৬৯`র গণঅভ্যুত্থানের বরিশালের প্রথম শহীদ আলাউদ্দিনের বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় শহীদ আলাউদ্দিন স্মৃতি পরিষদের উদ্যোগে নিলু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঊনসত্তরের গণঅভ্যুত্থানের বরিশালের নেতা ও বাকসু`র সাবেক ভিপি, আলাউদ্দিন স্মৃতি পরিষদের সভাপতি খান আলতাফ হোসন ভুলু,বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি ও আলাউদ্দিন স্মৃতি পরিষদের নেতা কমরেড নজরুল হক নিলু, তারিকুল ইসলাম হিরু সাবেক ছাত্রনেতা কাশীনাথ দত্ত, অধ্যক্ষ জলিলুর রহমান,এড. হিরণ কুমার দাস মিঠু, সহিদুল ইসলাম মিরণ,অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন ওয়ার্কার্স পার্টি নেতা ও বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, কবি জামাল আজাদ, সাবেক ছাত্রনেতা রতন চক্রবর্তী, শামিল শাহরোখ তমাল প্রমুখ।
বক্তারা বলেন, ৬৯`র গণঅভ্যুত্থানে ২০ জানুয়ারি শহীদ আসাদের আত্মত্যাগ ও ২৪ জানুয়ারি মতিউলের মৃত্যু এবং স্বৈরাচার আইয়ুব শাহীর পতন হয়। যার ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি বরিশালে মিছিলে একে ইনস্টিটিউটের তৎকালীন ছাত্র আলাউদ্দিন পুলিশের গুলিতে শহীদ হন।
এছাড়াও বক্তারা শহীদ আলাউদ্দিনের বিদ্যাপীঠ একে ইনস্টিটিউটে তার একটি ভাস্কর্য এবং দক্ষিণাঞ্চপলের পায়রা সেতুর নামকরণ আলাউদ্দিনের নামে করার দাবি জানান।