• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে শতবর্ষী দুইটি বিদ্যালয়ের কমিটি গঠণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ
গৌরনদীতে শতবর্ষী দুইটি বিদ্যালয়ের কমিটি গঠণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার শতবর্ষী মাহিলাড়া অনন্ত নারায়ন ও ঐহিত্যবাহী টরকী ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠণ করা হয়েছে।
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতির নাম ঘোষনা করেছেন। মাহিলাড়া অনন্ত নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক
সৈকত গুহ পিকলু। টরকী ভিক্টোরীতে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা রাজু আহম্মেদ হারুন।