• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চন্ডিপুর থেকে চিলমারী ব্রিজের কাজ চলমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২২, ১২:২৩ অপরাহ্ণ
চন্ডিপুর থেকে চিলমারী ব্রিজের কাজ চলমান

 

মোঃ আসাদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

জেলার সুন্দরগঞ্জ থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত তিস্তা ব্রিজের নির্মাণকাজ দ্রুতগতিতে সম্পন্ন হতে চলেছে। ২০১৪ সালের ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিস্তা ব্রিজের উদ্বোধন করেন। বিভিন্ন জটিলতার কারণে দীর্ঘদিন ব্রিজের কাজ বন্ধ থাকার কারণে জাতীয় সংসদে গাইবান্ধার সুন্দরগঞ্জের মাটি ও মানুষের প্রাণের নেতা প্রয়াত এমপি গোলাম মোস্তফা আহমেদ প্রধানমস্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলিষ্ঠ বক্তব্য ও সুন্দর উপস্থাপনার কারণে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ব্রিজের নির্মাণকাজ পুনরায় শুরু হয়৷

ব্রিজের দৈর্ঘ্য ১৪৯০ মিটার, মোট নির্মাণ ব্যয় ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা৷ মূল ব্রিজের নির্মাণ ব্যয় ২৭৯ কোটি ৪৭ লাখ, ব্রিজের দুই পাশে সড়ক নির্মাণ ব্যয় ৮ কোটি ৫৫ লাখ, জমি অধিগ্রহণ ৬ কোটি৷ মোট পিলার হবে ৩০টি। নদীর অভ্যন্তরে ২৮টি এবং ব্রিজের দুই মাথায় ২টি৷ ৬টি পিলারের কাজ প্রায় সম্পন্ন হয়েছে।