• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় অংকুর ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২২, ১৪:০০ অপরাহ্ণ
গাইবান্ধায় অংকুর ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন

 

মোঃ আসাদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা পৌর এলাকার আদর্শ কলেজ সংলগ্ন এলাকা ও মাঝিপাড়া এলাকার শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে শহরের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্দির চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন অংকুর ফাউন্ডেশনের উদ্যোগে ৫০টি কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় অংকুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুকমল মজুমদার,বিয়াম ল্যাবরেটরী স্কুলের সিনিয়র শিক্ষক মোছা. কোহিনুর বেগম, রামকৃষ্ণ আশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক মাখন চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক অরজিৎ চাকি, নগেন্দ্র নাথ সিং, রবিন্দ্রনাথ সাহা, শংকর দত্ত, অমল কুমার প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন