• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিকের পিতার মৃত্যুতে বামনা প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২২, ১৪:৩৪ অপরাহ্ণ
সাংবাদিকের পিতার মৃত্যুতে বামনা প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠিত

বামনা(বরগুনা সংবাদদাতাঃ

বরগুনার বামনা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল রবিবার প্রেসক্লাব মিলনায়তনে গতকাল রবিবার বিকালে সাংবাদিক মিজানুর রহমান টিপু’র পিতা মোঃ মোস্তফা কামাল খানের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবীর আকন্দ দুলালের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বামনা সদর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট চৌধুরী কামরুজ্জামান সগীর। এ সময় উপস্তিত ছিলেন বামনা প্রেসক্লাবের, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ মফিজুল ইসলাম।