• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ট্রাকের ধাক্কায় অটোচালসহ মৃত্যু, ৩ আহত২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ণ
রংপুরে ট্রাকের ধাক্কায় অটোচালসহ মৃত্যু, ৩ আহত২

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ।

রংপুরের কাউনিয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তুরাগ মিয়া (১৬) নামে যুবকের এক মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হারাগাছ-রংপুর সড়কে সারাই ইউনিয়নের সারঙ্গপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অটোচালক তুরাগ মিয়া মারা যান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) সালাম মিয়া।

নিহত তুরাগ মিয়া হারাগাছ পৌর এলাকার বানুপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন। এ দুর্ঘটনায় আহত হারাগাছ পৌর এলাকার দালালহাট নতুন বাজার এলাকার শিপন মিয়ার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার ও দালালহাট স্কুলপাড়া মহল্লার মৃত মজিবুর রহমানের ছেলে রিজু মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে দুজন যাত্রী নিয়ে অটোরিকশায় করে রংপুর শহরের দিকে যাচ্ছিলেন চালক তুরাগ মিয়া। অটোরিকশাটি সারঙ্গপুর এলাকার সড়কের বাঁকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ তিনজন আহত হন।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে অটোচালক তুরাগ মিয়া মারা যান।