• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়িতে এসএসসি ব্যাচ-১৯৮৭ এর শীতবস্ত্র বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২২, ১২:০৯ অপরাহ্ণ
ফুলবাড়িতে এসএসসি ব্যাচ-১৯৮৭ এর শীতবস্ত্র বিতরন

 

ইমরান হোসাইন, ফুলবাড়ি(দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুরের ফুলবাড়ীতে এসএসসি ১৯৮৭ ব্যাচের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় এসএসসি ১৯৮৭ নর্থবেঙ্গল ফোরাম ও ফুলবাড়ী ৮৭ ব্যাচের যৌথ উদ্যোগে পৌর শহরের পশ্চিম গৌরীপাড়া গ্রামে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় এসএসসি ৮৭ ব্যাচের এসএম নুরুজ্জামান,ওয়াহিদুল ইসলাম ডিফেন্স,প্রভাষক প্রভাত কুমার সহ ওই ব্যাচের বন্ধুরা শীতাতদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলেদেন।
এসময় তারা বলেন, মাঘের এই হাড় কাপানো শীতে, যাতে মানুষের কষ্ট পেতে না হয়। শীত নিবারণে এলাকার মানুষের জন্যই এই ক্ষুদ্র প্রয়াস। তারা সমাজের বিত্তবান ব্যাক্তিদেরও শীতার্তদের পাশে দাড়ানোর আহব্বান জানান।