মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে অসহায়-দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ছাত্রলীগ নেতা মোঃ সাগর হাওলাদারের নিজস্ব অর্থায়নে উপজেলা ছাত্রলীগের পক্ষথেকে সোমবার (৩১ জানুয়ারী) সকাল এগারোটায় স্থানীয় ডাকবাংলোর সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নিজাম সরদার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা জালাল জোমাদ্দার প্রমূখ।
ছাত্রলীগ নেতা সাগর হাওলাদার বলেন, প্রতিষ্ঠার পর থেকে এই দেশের প্রতিটি গণআন্দোলনে রাজপথে অগ্রসৈনিকের ভূমিকা পালনের পাশাপাশি আর্তমানবতার সেবায় ছাত্রলীগ সর্বদাই অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় করোনা মহামারিসহ সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম। চলতি শীত মৌসুমেও মানবসেবার এ উদ্যোগ নিয়েছি। সামনেও এ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
#