• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আসলামপুর দুই নেতার দুই লাখ টাকা তাফসীর মাহফিলে অনুদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২২, ১০:১৫ পূর্বাহ্ণ
আসলামপুর দুই নেতার দুই লাখ টাকা তাফসীর মাহফিলে অনুদান

কামরুল সিকদার আসলামপুর থেকে ফিরে আসলাম পুর আবুগনজ বাজার তাফসির মাহফিলে ইসলামপুরের 2 নেতা 2 লাখ টাকা অনুদান প্রদান করেছেন। আসলামপুরের ইতিহাসে তাফসির মাহফিল দুই লাখ টাকা অনুদান দেয়া মুসল্লিদের মধ্যে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে । জানা গেছে, গতকাল সোমবার 31 শে জানুয়ারি আবুগঞ্জ বাজার তাফসির মাহফিল আসলামপুর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মিলেটারী তাফসির মাহফিলে এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন ,পরবর্তী আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নূর-ই-আলম মাস্টার একই মঞ্চে একলাখ টাকা দেওয়ার ঘোষণা দেন। তবে দুজনেই আসলাম পুর জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন ।কাশেম মিলেটারী বলেন, আমি 2011 সালে নির্বাচন করে অল্প কয়েক ভোটের ব্যবধানে হেরে গিয়েছি। আমি আপনাদেরকে ছেড়ে যায়নি। তাই আপনাদের মাঝে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই ।নুরে আলম বলেন, আমাদের নেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব যাকে নমিনেশন দেবে আমরা দল সহকারে তার পক্ষে কাজ করব । তবে জানি আমাদের নেতা দুজনকে সম্মানিত করবেন।