• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২২, ১৪:২০ অপরাহ্ণ
উজিরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ডেস্ক নিউজ ঃ

বরিশালের উজিরপুরে সংখ্যালঘু গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওটরা গ্রামের দিলীপ হাওলাদারের ছেলে এক সন্তানের জনক সৌরভ হাওলাদার (৩৫) পার্শ্ববর্তী সংখ্যালঘু শিকারী বাড়ির এক গৃহবধুকে দীর্ঘদিন ধরে উত্তক্ত করে আসছে। এরই ধারাবাহিকতায় ৩০ জানুয়ারী সন্ধ্যার পরে বৈদ্যবাড়ির টিউবয়েলে পানি নিতে আসলে সৌরভ হাওলাদার ওই গৃহবধর মুখ চেপে ধরে জোর পূর্বক পাশের বাগানে নিয়ে শ্লীলতাহানি ঘটিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহবধুর ডাক চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে লম্পট সৌরভ পালিয়ে যায়।

এদিকে এই ঘটনা ধামাচাপা দিতে গত ৩১ জানুয়ারী বিকেলে ওই সংখ্যালঘুর বাড়িতে শালিস মিমাংশার বৈঠক বসায় স্থানীয় প্রভাবশালী বাবু মুন্সি, রিয়াজ হাওলাদার, মাহফুজ, ইউপি সদস্য রিপন প্রমূখ।

এ ব্যাপারে বাবু মুন্সি জানান, ওই সংখ্যালঘু পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই বাড়িতে গিয়েছিলাম। অভিযুক্ত সৌরভকে না পাওয়ায় শালিস হয়নি।

৯নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টির সত্যতা যাচাই করতে ওই বাড়িতে গিয়েছিলাম, কোন শালিস বৈঠকের জন্য নয়।

ওই গৃহবধু জানান, মেয়ে ও আমাকেসহ সৌরভ দীর্ঘদিন পর্যন্ত উত্তক্ত করে আসছে। আমি এর প্রতিবাদ করায় রবিবার সন্ধায় আমাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

তিনি আরো জানান, লম্পট সৌরভ এলাকার বিভিন্ন গৃহবধু ও যুবতী মেয়েদের উত্তক্ত করে চলেছে। এর ভয়ে মামলাত দুরের কথা কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। আমাদের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

ঘটনার পরে সৌরভ গা ঢাকা দিয়েছে এবং তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি ।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, বিষয়টি আমাদের নজরে আসেনি। যদি এ ধরণের কোন অভিযোগ পাই অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।