• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় প্রথম ২শ ইয়াবাসহ যুবক গ্রফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২২, ১৪:৩২ অপরাহ্ণ
দশমিনায় প্রথম ২শ ইয়াবাসহ যুবক গ্রফতার

 

স্টাফ রিপোর্টার :
এই প্রথম পটুয়াখালীর দশমিনায় ২শ পিচ ইয়াবাসহ মো. রাসেল গাজী (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে দশমিনা থানা পুলিশ। গ্রেফতার রাসেল ওই গ্রামের মো. মীর হোসেনে গাজীর ছেলে।
পুলিশ জানায়, ঘটনার দিন গ্রেফতার রাসেল বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের একটি বাড়িতে ২শ পিচ ইয়াবাসহ অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার এসআই আর এম জাকিরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করেন।
দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদ পেয়ে রাসেল গাজীকে ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তিনি জানান, গ্রেফতারকৃত রাসেলের সহযোগি আছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।