• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শনে পরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২২, ১১:৫৯ পূর্বাহ্ণ
নলছিটিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর নির্মাণ প্রকল্প পরিদর্শনে পরিচালক

 

নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে আজ মঙ্গলবার মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের তৃতীয় পর্যায়ে নির্মাণাধীন গৃহ পরিদর্শন করলেন মেজর এ বি এম শহিদুল ইসলাম, পিএসসি, এএসসি, পরিচালক-১৩ (পরিবহণ), প্রধানমন্ত্রীর কার্যালয়। তিনি নলছিটি উপজেলার কুশংগল ইউনিয়নের জামুরা গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নির্মিত ও নির্মাণাধীন গৃহ পরিদর্শন করেন ।তিনি নির্মাণ সামগ্রীর মান ও সম্পন্ন কাজের মান এবং স্থান নির্বাচনের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের নির্দেশনা মোতাবেক গৃহ নির্মাণ কাজ তদারকি হচ্ছে দেখে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রুম্পা সিকদার, উপজেলা নির্বাহী অফিসার, নলছিটি, ঝালকাঠি ,বিজন কৃষ্ণ খরাতী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নলছিটি, ঝালকাঠি
, মীর মোঃ আকতারুজ্জামান, উপজেলা প্রকৌশলী, নলছিটি, ঝালকাঠি , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।