লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
২২ বছর পেরিয়ে পত্রিকাটির ২৩ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার সকালে যুগান্তর স্বজন সমাবেশ এর আয়োজনে লালমোহন প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এর আগে দৈনিক যুগান্তর’র ২৩ বছরে পদার্পণ উপলক্ষে প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র্্যালী বের করা হয়। র্্যালীটি লালমোহন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
দৈনিক যুগান্তর’র লালমোহন উপজেলা প্রতিনিধি জসিম জনি’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তারসহ উপজেলার বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ।