• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মেলকাম ডি-কস্তার হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২২, ১১:৫২ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে মেলকাম ডি-কস্তার হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 

বাকেরগঞ্জে মেলকাম ডি-কস্তার হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় পাদ্রীশিবপুর গীজার সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে দলমত
নির্বিশেষে সকল ধর্মের মানুষ অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বয়োজ্যেষ্ঠ মেলকাম ডি-কস্তার হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। উল্লেখ্য পাদ্রীশিবপুর খ্রিষ্টান পল্লীর বাসীন্দা মেলকাম ডি-কস্তাসহ পরিবারের ৬ জন গত ২৯ তারিখ শনিবার রাতের খাবার খেয়ে গুমিয়ে পরেন। পরদিন রবিবার তাকেসহ ৪ জনকে চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সোমবার ভোর রাতে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে ওই রাতে কেউ তাদের খাবারে নেশা জাতীয় বিষ প্রয়োগ করায় এ হত্যাকান্ডের স্বীকার হয় মেলকাম ডি-কস্তা।