বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সম্পাদক মোঃ মহিবুল ইসলাম সোহাগের পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোঃ মকবুল হোসেন ঘরামী (৬৫) ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর বাহেরচর গ্রামের নিজ বাসভবনে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার এশা নামাজ বাদ মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মো. শাহজাহান খান, সভাপতি শাহাব উদ্দিন, সহ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,যুগ্ম সম্পাদক আক্তার হোসেন ,সাংগঠনিক সম্পাদক এইচ এম হেলাল,প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান অরুণ, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন সহ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ।