• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নবাবগঞ্জে এমপি শিবলি সাদিকের হাতে সোনালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২২, ১২:৩০ অপরাহ্ণ
নবাবগঞ্জে এমপি শিবলি সাদিকের হাতে সোনালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

ইমরান হোসাইন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুরের নবাবগঞ্জে সোনালী ব্যাংক লিমিটেডের উপজেলার আফতাবগঞ্জ শাখার আওতাধীন এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। দেশের অন্যতম বিনোদন স্পট স্বপ্নপুরী গেটে এ বুথ স্থাপন করা হয়।

ব্যাংকের আফতাবগঞ্জ শাখার আয়োজনে বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বুথের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। পরে তিনি সেখানে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ব্যাংকের দিনাজপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দ মোঃ তৌহিদুল হকের সভাপত্বিতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বপ্নপুরীর স্বত্বাধীকারী মোঃ দেলোয়ার হোসেন, ব্যাংকের রংপুর জেনারেল ম্যানেজার‘স অফিসের জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম, দিনাজপুর ডিপুটি জেনারেল ম্যানেজার মোঃ সাইফুর রহমান, আফতাব শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান সহ আরও অনেকে বক্তব্য রাখেন।