বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আরিজাকালিকাপুর চাঁদপাশা শাখা কমিটির সদস্য ও জেলা খেতমজুর ইউনিয়নের নেতা কমরেড মুনসুর দালালের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক কমরেড টিপু সুলতান, জেলা পার্টি নেতা, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ। এছাড়াও শোক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রী বরিশাল মহানগর,বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন বরিশাল জেলা,জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা।
উল্লেখ্য আজ বুধবার (০২ ফেব্রুয়ারি ২০২০) ভোররাতে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর, তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গিয়েছেন।