• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে পুলিশের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ণ
নলছিটিতে পুলিশের শীতবস্ত্র বিতরণ

নলছিটি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে থানা পুলিশ। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে থানা চত্বরে কম্বল বিতরণ করা হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)প্রশান্ত কুমার দে , থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ঝালকাঠি পুলিশ সুপার মহাদয়ের নির্দেশ অনুযায়ী থানা পুলিশের পক্ষ থেকে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।