এমডি রিয়াজ হোসেন,ইতলিঃ
জীবন জীবিকার তাগিদে ইউরোপ আসার সপ্ন নতুন নয়। লিবিয়া হয়ে ইতালি আসতে হলে ভূমধ্যসাগর পাড়ি দিতে হয়। এই রুট ব্যবহার করে অনেকেই তার সপ্নের দেশ ইতালি পৌছায়। আবার অনেকেই সাগরে ডুবে সলিল সমাধি হয়েছে। কয়েক দিন পরপর মিডিয়ার শিরোনাম ভূমধ্যসাগর পাড়ি দিতে অভিবাসী প্রত্যাশী । এবার লিবিয়া হতে আসা একটি ট্রলারে প্রায় তিন শতাধিক অভিবাসী ইতালি পৌছলেও এর মধ্যে মারা যায় ৭ বাংলাদেশী।চুরমার হয় তাদের পরিবারের স্বপ্ন। মাদারীপুরের ইমরান হোসেন,জয় তালুকদার,সাফায়েত,জহিরুল,বাপ্পী,সুনামগঞ্জের সাজ্জাদ,কিশোরগঞ্জের সাইফুল সপ্নের ইতালি আসতে গিয়ে মারা যায়। ইতালি সরকারের পক্ষ থেকে লাশ উদ্ধার করে সিসিলির পালেরমো শহরে নিয়ে আসা হয়। তাদের সাথে কোন প্রকার ডকুমেন্ট না থাকায় পৌর কতৃপক্ষ লাশ স্থানীয় একটি কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেয়। সাত বাংলাদেশীর মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষনিক যোগাযোগ করেন ইতালি প্রশাসনের সাথে।তাদের সঠিক পরিচয় দেখিয়ে লাশ বুঝে নেয় দূতাবাস কতৃপক্ষ। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে গোসল শেষে জানাজা দেওয়া হয়।লাশ রাখ হয়েছে হিমাগারে। এ ব্যপারে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন আমরা খবর পাওয়ার সাথে সাথে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করি। দূতাবাসের শ্রম কাউন্সির এরফানুল হক নিজে সেখানে যান।নিহিত ৭বাংলাদেশীর লাশ সরকারী খরচে তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে।ইউরোপ আসার জন্য এমন আত্মঘাতী সিদ্ধান্ত যাতে কেউ না নেয় সে ব্যাপারে অনুরোধ রইল।