• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে পাঁচ লক্ষাধিক টাকার বেহুন্তিজাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২২, ১১:৩২ পূর্বাহ্ণ
দুমকিতে পাঁচ লক্ষাধিক টাকার বেহুন্তিজাল জব্দ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ বেহুন্তিজাল জব্দ করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে আলগি ও দক্ষিন পাঙ্গাশিয়া এলাকার পায়রা নদী থেকে জালগুলো আটক করা হয়। পরে জব্দকৃত বেহুন্তিজালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর মিয়া। মৎস্য বিভাগের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলামসহ থানা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, নিষিদ্ধ কারেন্ট ও বেহুন্তি জাল দিয়ে জাটকা ইলিশ ও দেশীয় প্রজাতির গুড়া মাছ শিকার করায় নদী ও খালগুলেতে মাছের উৎপাদন বাঁধাগ্রস্ত হচ্ছে। তাই সরকারি নির্দেশনায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।