• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে বাসের চাপায় গরু ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২২, ১৬:৪২ অপরাহ্ণ
বাগেরহাটে বাসের চাপায় গরু ব্যবসায়ী নিহত

 

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাসের চাপায় বিরাজ মোল্লা (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খুলনা মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার দেড়বোয়ালিয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত বিরাজ মোল্লা মোল্লাহাট উপজেলার নগরকান্দি গ্রামের মোঃ লুৎফর মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মোল্লাহাট সদর থেকে গরু বিক্রির টাকা নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন বিরাজ মোল্লা। পথিমধ্যে দেড়বোয়ালিয়া নামকস্থানে পৌছালে মাওয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস সেন্টমার্টিন পরিবহন বিরাজ মোল্লাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি। সেইসাথে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।