মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ বহুল প্রচারিত দৈনিক যুগান্তর পত্রিকা ২৩ বছরে পদার্পন করায় পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্নাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় মির্জাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলামকে স্মরণ করে তাঁর স্মৃতিচারণ করা হয়। পরে কেক কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ও দৈনিক যুগান্তর মির্জাগঞ্জ দক্ষিণ প্রতিনিধি রফিকুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- প্রেসক্লাব সভাপতি এ্যাড.মো মুজিবুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রথম আলোর মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, দৈনিক যুগান্তর মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান মালেক, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ফারুক খান, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শামসুল হক, দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম গোলদার, দৈনিক নয়া শতাব্দী পত্রিকার উপজেলা প্রতিনিধি সিয়াম রহমান হিমেল, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আবদুর রহিম সজল ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি অমিতাব দাস অপু প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্ঠা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুরুল ইসলাম তাঁর কর্মের মধ্যে বেঁচে থাকবেন হাজার বছর। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে যুগান্তর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। বক্তারা যুগান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।