• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শালিণ্য’র সভাপতি কোহিনুর সম্পাদক কিশোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২২, ১৭:১০ অপরাহ্ণ
শালিণ্য’র সভাপতি কোহিনুর সম্পাদক কিশোর

শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের কেন্দ্রীয় ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল মামুন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) ইসরাত আরা খানম।

সংগঠনের সভাপতি আবদুল খালেক বিশ্বাস কায়সারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার জীবন কৃষ্ণ দে, নির্বাচন কমিশনার বিমল চক্রবর্তী, সহকারী নির্বাচন কমিশনার নিগার সুলতানা হনুফা সহ আরো অনেকে।
সম্মেলনে বিসিসি কাউন্সিলর কোহিনূর বেগমকে সভাপতি ও যুব সংগঠক কিশোর চন্দ্র বালাকে সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ২৫ সদস্যের শালিণ্য’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।