• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এবি পার্টির উদ্যোগে পটুয়াখালীতে কম্বল বিতরন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২২, ১১:৩৮ পূর্বাহ্ণ
এবি পার্টির উদ্যোগে পটুয়াখালীতে কম্বল বিতরন

পটুয়াখালী প্রতিনিধিঃ আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে পটুয়াখালী জেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এবি পার্টির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও বরিশাল বিভাগের সহকারী সমন্বয়ক প্রকৌশলী মোঃ কামাল হোসেন উপস্থিত থেকে কম্বল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য আবদুর রহমান, বায়েজিদ, পাঙ্গাশিয়া ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেক, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল হাকিম রানা,৫নং ওয়ার্ড ইউপি সদস্য রানা হাওলাদার ৯ওয়ার্ড ইউপি সদস্য কাজী সুলতান প্রমুখ।