গৌরনদী প্রতিনিধি
আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী তিন থেকে চারদিন অনাকাঙ্খিত বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেয়ায় বরিশালের গৌরনদীতে মাঠ পর্যায়ে কৃষক ও জনপদের অবহিতকরণ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে দুপুরে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মামুনুর রহমানের সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ আলী আজগার মোল্লা, উপ-সহকারী কৃষি অফিসার আবুল কালাম আজাদ, মিঠুন বণিকসহ অন্যান্যরা। সভায় শতকরা ৮০ শতক পরিপক্ক ফসল সংগ্রহ পরামর্শ এবং নালা করে জমে থাকা পানি বের করে দেওয়ার পরামর্শ প্রদান করা হয়।