সৈয়দ নূর-ই আলমঃ
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনার বেতাগীতে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দৈনিক যুগান্তরের ২৩ বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৫টায় ১১টায় বেতাগী উপজেলা পরিষদের হলরুমে কেক কাটাও আমন্ত্রিত অতিথিদের মাঝে উপহার বিতরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বেতাগী প্রেসক্লাবের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় বরগুনা পুলিশ সুপার,উপজেলা পরিষদ চেয়ারম্যান, বেতাগী পৌরসভার মেয়র,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেতাগী থানার ওসি, বিভিন্ন সংগঠনের নেতৃবিন্দ ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থল অতিথিদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করা হয় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে। তার স্মৃতিময় বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন যুগান্তরের বেতাগী উপজেলা প্রতিনিধি ও বেতাগী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম ইরান।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যুগান্তর পাঠকের আস্থা অর্জন করে আজ ২৩ বছরে পপদার্পণ করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে পত্রিকাটি শীর্ষস্থানে অবস্থান করছে। যুগান্তরের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সত্যের সন্ধ্যানে এগিয়ে যাক পাঠকের অন্তর জুড়ে।
সভায় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, বেতাগী থানার ওসি মো.শাহআলম হাওলাদার,বেতাগী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান,পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বাবুল আকতার,সাধারণ সম্পাদক আলহাজ্ব হাদিসুর রহমান পান্না, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা।
বরগুনা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি, যুগান্তরের বরগুনা জেলা প্রতিনিধি মো.তরিকুল ইসলাম, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একাত্তর টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটু,সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মো.ফসল পাটোয়ারি,দৈনিক নয়া দিগন্তের বরগুনা জেলা প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি স্বপন কুমার ঢালী, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অ্যাডভোকেট মো.মজিবুর রহমান,সাধারন সম্পাদক ও যুগান্তরের মির্জাগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম সাদ্দাম , প্রথম আলো প্রতিনিধি জাকির হোসেন, নয়াদিগন্তের বেতাগী প্রতিনিধি কামাল হোসেন খান ও হোসনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন,যুবলীগ সভাপতি হানিফুর রহমান সহ বিভিন্নি মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
সভাশেষে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলাম বাবুল এর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর কেককাটা ও অতিথিদের আপ্যায়ন পরিবেশন করা হয়। সভার সঞ্চলনার দায়িত্ব পালন করেন উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সঞ্জয় হালদার।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুগান্তরের বেতাগী(দক্ষিণ)বরগুনা প্রতিনিধি সৈয়দ নূর-ই আলম শোভন ও বেতাগী প্রেসক্লাবের সদস্যবৃন্দ।