• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৯৯৯ কল কারায় স্বজনদের ফিরে পেলেন হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী নারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২২, ১৩:১৬ অপরাহ্ণ
৯৯৯ কল কারায় স্বজনদের ফিরে পেলেন হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী নারী

 

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : পুলিশের ৯৯৯ কল করে নতুফা খাতুন (৫০) নামে এক বাক প্রতিবন্ধী হারানো নারী স্বজনদের কাছে ফিরে যেকে সহায়তা করেছে স্থানীয়রা।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারী) বিকালে মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকা থেকে তাকে উদ্ধার করে মুকসুদপুর থানা পুলিশ।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া বিষযটির সত্যতা নিশ্চিত করছেন।

স্বজনদের ফিরে পাওয়া বাক প্রতিবন্ধী নারী নতুফা খাতুন ফরিদপুর জেলার সদরপুর থানার আফসার মুন্সীকান্দি গ্রামের মোসলেম শেখের স্ত্রী।

ওসি মো: আবু বকর মিয়া জানান, ফরিদপুর জেলার সদরপুর থানার আফসার মুন্সীকান্দি গ্রামের মোসলেম শেখের বাক প্রতিবন্ধী স্ত্রী নতুফা গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) স্বামীর বাড়ি যাবার জন্য বাবার বাড়ি শিবচর থানাধীন পাচচর এলাকা হতে বাসে উঠেন।

এসময় সুর্যনগর বাসস্ট্যান্ডে তার নামার কথা থাকলেও ভূলবশত তিনি ভাঙ্গা বাসস্ট্যান্ডে এসে নামেন। পরে তিনি পথ হারিয়ে পায়ে হেঁটে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকায় চলে আসেন।

তখন স্থানীয় লোকজন তাকে এলোমেলো ভাবে ঘুরতে দেখে পুলিশের ৯৯৯ এ কল করলে মুকসুদপুর থানার উপ পরিদর্শক (এস আই) শাহজাহান ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন।

পরে তাকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করলেও বাক প্রতিবন্ধী হওয়ায় ওই নারীর কাছ থেকে কোন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে পুলিশ কলাকৌশল প্রয়োগ করে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তার পরিচয় উদঘাটন করে বাক প্রতিবন্ধী নতুফা এর ভাতিজা তানভীর রহমান ও বাপ্পির নিকট বুঝিয়ে দেয়া দেয়। #