মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ছৈলাবুনিয়া গ্রামে প্রতিষ্ঠিত “পাঠাগার ভিত্তিক যুব সমাজ সেবা ক্লাবের” আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে ওই ক্লাব সংলগ্ন কাসারী তাল্লুক মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলম।
সুবিদখালী সরকারি কলেজের প্রভাষক মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা উন্নয়ন সংসদের চেয়ারপার্সন ডঃ মোঃ আলমগীর হোসাইন, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন তালুকদার, বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মোঃ রুস্তম আলী মোল্লা।
এছাড়াও পাঠাগারের জমিদাতা মোতালেব হাওলাদার ও হাজী মোঃ মোখলেছুর রহমান, বিশিষ্ট লেখক নুরুল হক সিকদার ও স্থানীয় রাজনীতিবিদ কামাল শিকদার সহ ঢাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় অথিতিবৃন্দ তাঁদের বক্তব্যে বই পড়ার গুরুত্ব ও ছাত্র-ছাত্রীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।