• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে নির্মাণধীন কালভার্টে এ্যান্বুলেন্স খাদে:আহত-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৭:২০ পূর্বাহ্ণ
চরফ্যাশনে নির্মাণধীন কালভার্টে  এ্যান্বুলেন্স খাদে:আহত-১

কামরুল সিকদার, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।

চরফ্যাশন-ভোলা আঞ্চলিক মহাসড়কে এ্যান্বুলেন্স খাদে পড়ে ড্রাইভার আঃশহিদ(২৪)আহত হয়েছেন। আহত চালক শহিদের বাড়ী উপজেলার কাশেমগঞ্জ এলাকায়।
শনিবার রাত আনুমানিক ৩টার দিকে ভোলা থেকে চরফ্যাশন আসার পথে আলীয়া মাদ্রাসা সংলগ্ন সড়কের উপর নির্মাণাধীন কার্লভাটের রডের উপর তিনফুট পানির নীচে এ্যান্বুলেন্সটি পড়ে যায়।
গভীর রাতে ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে ড্রাইভার আঃ শহিদকে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়।তার মাথা ও হাতপা জখম হয়।
মাইক্রো ড্রাইভার সাইফুল ইসলাম জানান,শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে চরফ্যাসন থেকে এ্যান্বুলেন্সে রোগীবহন করে ভোলা পৌঁছে দিয়ে চরফ্যাশনে ফেরার পথে রাত আনুমানিক ৩টার দিকে চরফ্যাশন আলীয়া মাদ্রাসা সংলগ্ন বাইপাস সড়ক অতিক্রম না করে সোজা নির্মাণাধীন কালভার্টের খাদে পড়ে যায়।
চরফ্যাশন হাসপাতালের স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বশাক বলেন,দূর্ঘটনা কবলিত এ্যান্বুলেন্সটি ছিল প্রাইভেট কোম্পানীর।