স্টাফ রিপোর্টার :
পটুয়াখালীর দশমিনায় দুই কেজি গাঁজাসহ মো. রাসেল (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে দশমিনা থানা পুলিশ। গ্রেফতার রাসেল ওই গ্রামের মৃত রুস্তম আলী মৃধার ছেলে।
পুলিশ জানায়, ঘটনার দিন উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের মৃধা বাড়িতে দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালায় দশমিনা থানা পুলিশ। পরে ওই বাড়ির মো. রাসেল নামে এক যুবককে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদ পেয়ে রাসেলকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।###