বরিশাল ব্যুরো
বরিশালে স্থানীয় বাজেটে জন অংশগ্রহণ ও স্থানীয় চাহিদা নিরুপণ বিষয়ক ক্যাসকেইড ট্রেইনিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আয়োজনে আভাস প্রশিক্ষণ কক্ষ অনুষ্ঠিত এই প্রশিক্ষণের সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আভাস নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, মুক্তিযদ্ধা এনায়েত চৌধুরী, উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মইনুর চৌধুরী, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সেকেন্দার আলী মীনা সুমন, উন্নয়ন সংগঠক প্রেমানন্দ ঘরামী, সাংবাদিক স্বপন খন্দকার, সাঈদ পান্থ, কিশোর চন্দ্র বালা প্রমুখ।
শেষে শহিদুল ইসলামকে আহ্বায়ক ও দেবাশীষ কর্মকারকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট গণতান্ত্রিক বাজেট আন্দোলনের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ##