খবর বিজ্ঞপ্তি : শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও একুশে টেলিভিশনের বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের পিতা সাবেক প্রধান শিক্ষক সুরেশ এদবর পরলোকগমন করেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছে বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম।
বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের আহবায়ক মজিবর রহমান নাহিদ ও সদস্য সচিব প্রিন্স তালুকদার সহ নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন।
আহবায়ক কমিটির সদস্য এইচ আর হীরা স্বাক্ষরিত এক শোক বার্তায় সুরেশ এদবরের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।