• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২২, ১২:৫২ অপরাহ্ণ
গোপালগঞ্জ সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার নব নির্বাচিত ১৫ জন চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার নব নির্বাচিত ১৫জন চেয়ারম্যানকে শপথ পাঠ করান জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আসিটি) মোসা: নাজমুন নাহার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যানগণ দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য শপথ নেন।

প্রসঙ্গত, গত গত ৫ জানুয়ারী গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সীমানা জটিলতার কারনে বাকী ৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। #