ডেস্কঃ বরিশাল নগরীতে ভবন একটি বিড়াল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার দুপুরে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কলেজ এভিনিউ ৩ নম্বর গলির হেনা কুঞ্জ নামে একটি ভবনের কার্নিশ থেকে বিড়ালটি উদ্ধার করা হয়।
জানা গেছে, হেনা কুঞ্জের ভাড়াটিয়া বাসিন্দা মিম শখের বসে একটি বিড়াল পালন করেন দীর্ঘদিন ধরে। সকাল থেকে বিড়ালটি তৃতীয় তলার বাইরের সাইটের কার্নিশে আটকা পড়ে। এরপর তিনি পরিবারের লোকজন নিয়ে বিড়ালটিকে উদ্ধার করতে চেষ্টা করে ব্যর্থ হন। পরে দুপুরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে উদ্ধার অভিযানে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মো. ওয়াদুদ বলেন, দুপুর ১টার দিকে সংবাদ পেয়ে নগরীর কলেজ এভিনিউ এলাকায় এসে একটি পাচঁতলা ভবনের তৃতীয় তলার বাইরের দিকের সানসেট থেকে একটি বিড়াল উদ্ধার করি। উদ্ধার কাজে ছয়জনের একটি দল অংশ নেয়।