• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা অত্যন্ত ধনী সরকার —চরফ্যাশনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৩:৪৩ পূর্বাহ্ণ
শেখ হাসিনা অত্যন্ত ধনী সরকার —চরফ্যাশনে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী

কামরুল সিকদার: চরফ্যাশন থেকে,
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মোঃ এনামুল রহমান বলেছেন ,শেখ হাসিনা সরকার অত্যন্ত ধনী সরকার। তার রিজার্ভ ফান্ড এর অভাব নেই ।বর্তমান সময়ে মাথাপিছু প্রায় শেখ হাসিনাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে” উন্নয়নের শিখরে পৌঁছে দিচ্ছে। আর চারপাশের উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগর সড়কভিত্তিপ্রস্তর স্থাপন ও বজ্র গোপাল টাউনহল সুধী সমাবেশে মতবিনিময় সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের উন্নয়নের পাশাপাশি জ্যাকব ও তার নির্বাচনী এলাকা উন্নয়ন দিয়ে ঢেলে সাজিয়েছে। যা আমি স্বচক্ষে দেখে অভিভূত। বঙ্গবন্ধুকে ভালোবেসে বঙ্গবন্ধুর নামে মুজিবনগর নামে একটি ইউনিয়ন গঠন করেছেন। আমি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর দাবিকৃত রাস্তাঘাট ব্রিজ-কালভার্ট এক হাজার বান্ডিল ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করব। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, আমার তিনটি ইউনিয়নে তেমন একটা উন্নয়ন করতে পারি নাই ।আমি প্রায় তিন হাজার কোটি টাকার রাস্তাঘাট ব্রিজ নির্মাণ করেছি ।পাঁচটি কলেজ ,আদালত ভবনে স্থাপন করেছি ।দেড় হাজার কোটি টাকা ব্যয়ে নদী ভাঙ্গন রোধ করেছি।পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র’এর সঞ্চালনা উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সচিব এনডিসি কামরুল হাসান ,জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী ,জেলা পুলিশ সুপার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভাপা, উপজেলা নির্বাহি কর্মকর্তা আল নোমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।