• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা-চরফ্যাশন সড়কে বাস দুর্ঘটনায় আহত ১০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৯:১০ পূর্বাহ্ণ
ভোলা-চরফ্যাশন সড়কে বাস দুর্ঘটনায় আহত ১০

ডেস্কঃ ভোলা-চরফ্যাশন সড়কে বাস-মোটরসাইকেল দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে।

আজ রবিবার সকাল ৮টার সময় ভোলা-চরফ্যাসন সড়কে ভোলা অভিমুখি একটি যাত্রীবাহী বাস (বরিশাল ০৫-০০৬৪) বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে বোরহানউদ্দিনের বটতলা নামক স্থানে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায়।

এ সময় কমপক্ষে ১০ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদেরকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।