• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধ,চাচার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২২, ১৩:০৯ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধ,চাচার মৃত্যু

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সুুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের উত্তর ব্যাকাটারী গ্রামে জমি নিয়ে চাচা ভাতিজার বিরোধে চাচার মৃত্য হয়েছে। রবিবার দুপুর ২ টার চাচা মফিজুল হক (৭০) জমিতে হাল দেয়ার সময় একেই গ্রামের মৃত্য মজির উদ্দিনের পুত্র মকবুল, মন্জু, মতিয়ার, মিজানুর জমিতে হাল দিতে বাধা প্রদান করে। এমন সময় চাচা ভাতিজার মর্ধে হাতা হাতি শুরু হয়। ঘটনা স্থানে ভাতিজার কোদালের আঘাতে চাচা মৃত্য হয়। চাচার অবস্থা বেগতিক দেখে ভাতিজারা ঘটনা স্থান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা ঘটনা স্থানে ছুটে আসলে মফিজুল হকের মরাদেহ দেখতে পায়। খবর পেয়ে সুুন্দরগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেন। এবিষয়ে সুুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান বলেন, মামলার প্রক্রিয়াধীন চলছে আসামি খুব তাড়াতাড়ি ধর পরবে আশা করছি।