গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া এলাকা থেকে মনিরুজ্জামান বেপারী (৪০) নামের এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মনির ওই এলাকার রহম আলী বেপারীর ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, রবিবার রাতে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে এসআই হারুন অর রশিদ ও খায়রুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা মনিরুজ্জামান গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে গ্রেফতাকৃতকে আদালতের মাধ্যমে জেলজাহতে প্রেরণ করা হয়েছে।