• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে শীতর্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২২, ১২:৪৫ অপরাহ্ণ
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে শীতর্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে শীতর্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বরিশাল সদর উপজেলা চরবাড়ীয়া ইউনিয়নের আয়োজনে সোমবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কাগাশুরা বাজার প্রাঙ্গনে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন।

এ-সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু,জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ,মহানগর ছাত্রলীগের নেতা মোঃমাহিদুর রহমান মাহাদ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃহাফিজুী রহমান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম রুবেল,৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান টিপু,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃজাহেদুল আলম তুহিন,৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আল-মামুন আকনসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।