ডেস্ক নিউজ ঃ
আমতলীর পায়রা নদীর শ্বস্মান ঘাট এলাকায় রবিবার বিকেলে চরে আটকা অবস্থায় প্রায় ৫ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ডলফিন দেখতে পান স্থানীয়রা জেলেরা। পরে সেটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ধারনা করা হচ্ছে সাগর থেকে মৃত ডলফিনটি ভাসমান অবস্থায় এসে আমতলীর চরে এসে আটকা পরে।
স্থানীয় কালাম নামে এক জেলে জানান, ডলফিনটির শরীরের উপরিভাগের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে, অর্ধগলিত এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে সাগরে মৃত্যু হওয়া ওই ডলফিনটি সকালের জোয়ারে সাগর থেকে ভেসে ওই চরে এসেছে।
আবু রায়হান নামে স্থানীয় এক শিশু জানান এর আগে আমরা এধরনের ডলফিন(মাছ) আর দেখি নাই।
স্থানীয় সোহরাব নামে আরেকজন জানান, পঁচা গন্দের কারনে আটকে পরা ডলফিনটিকে চর থেকে বাঁশ দিয়ে সরিয়ে পানিতে ভাসিয়ে দিয়েছে।
আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, জেলেদের অসাবধানতার কারনে উপকারী প্রানী ডলফিন জালে মারা পরছে। মৃত ডলফিন আটকা পড়ার খবর পেয়ে গিয়ে দেখি সে টিকে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া
হয়েছে। মৃত ডলফিনটিকে মাটি চাপা দিলে পরিবেশের ভারসাম্য রক্ষা পেত এবং নদীর পানি দুষিত হত না।