• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল ব্যাগে মিললো ৫ কেজি গাঁজা, আটক-৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২২, ১০:১৮ পূর্বাহ্ণ
স্কুল ব্যাগে মিললো ৫ কেজি গাঁজা, আটক-৩

এম ইসমাইল ভোলা।

দুইটি স্কুল ব্যাগ থেকে তিনটি গাঁজার পোটলা উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে আটক করা হয়েছে ৩ মাদক ব্যবসায়িকে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভোলা সদর উপজেলা ইলিশা লঞ্চঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাদেরকে আটক করে।

আটককৃত ৩ মাদক ব্যবসায়ি হলেন, চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামের আব্দুল শহীদের ছেলে মো. রুবেল (৩২), বাগেরহাট জেলার চিতলমারী থানার চর শৈলদাহ গ্রামের সোলেমান শেখের ছেলে মো. কামরুল শেখ ও কুমিল্লা জেলার নোয়াগ্রামের মো. শহীদের ছেলে মো. রাসেল (২৮) হোসেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে রিপোর্ট একাত্তরকে জানান, আটককৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।