• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফকিরহাটে লায়ন্স ক্লাব বাগেরহাট কিংসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২২, ১৩:৩৪ অপরাহ্ণ
ফকিরহাটে লায়ন্স ক্লাব বাগেরহাট কিংসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে লায়ন্স ক্লাব বাগেরহাট কিংস এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) বেলা১১টায় বিশ্বরোড এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাব বাগেরহাট কিংস এর ক্লাব মেম্বরশিপ চেয়ারর্পাসন লায়ন শেখ দেলোযার হোসেনের পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মোল্লা রাজু আহম্মেদ, শেখ সাহিদুল ইসলাম, শেখ আফজাল হোসেন, মিলন শেখ, আনিচুর রহমান, শেখ এনামুল কবীর, শেখ জিয়া, জাহাঙ্গির হোসেন প্রমূখ।