• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এবার চরফ্যাশনে জুয়েলার্সে চুরির হিড়িক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২২, ১৩:১৮ অপরাহ্ণ
এবার চরফ্যাশনে জুয়েলার্সে চুরির হিড়িক

কামরুল সিকদার, চরফ্যাশন থেকে :
চরফ্যাশন জনতা রোডে অবস্থিত সুমাইয়া জুয়েলার্সের শাটারের তালা ভেঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করে নগদ 4 লাখ টাকা 12 বরি ভরি স্বর্ণ যার মূল্য প্রায় সাত লাখ টাকা চুরি করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে ।আজ মঙ্গলবার চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনির উদ্দিন চাষী ও চরফ্যাশন থানা পুলিশ সহ অন্যান্য ব্যাবসায়ীরা ঘটনাস্থল পরিদর্শন করেন । জুয়েলার্সের মালিক মুসলেউদ্দিন জানান বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে সড়কের সাথে দোকানের শাটারের তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয় ?এর আগের দিন রাত আসলামপুর এলাকার রাশেদ হাওলাদারের ঘরে প্রবেশ করে তাও প্রায় 20 লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।