• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক ও ঐতিহ্যবাহী শিকদার বাড়ির প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুস(লালা শিকদার) এর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৮:২৫ পূর্বাহ্ণ
বাবুগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক ও ঐতিহ্যবাহী শিকদার বাড়ির প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুস(লালা শিকদার) এর ইন্তেকাল

বাবুগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক ও ঐতিহ্যবাহী শিকদার বাড়ির প্রবীণ ব্যক্তিত্ব,কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল-৩ আসনের সাবেক সাংসদ এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এর বোনের শ্বশুর, রাজকর গ্রামের আবুল হাসানাত শিকদার ও কিসমৎ শিকদার এর পিতা আব্দুল কুদ্দুস শিকদার(লালা শিকদার) ইন্তেকাল করেছেন।

(ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বসর। তিনি বার্ধক্য জনিতকারণে দীর্ঘদিন শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছে।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় বরিশালের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎস্যাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মরহুমের নামাজে জানাযা আজ মঙ্গলবার আসর নামাজ বাদ বাবুগঞ্জের রাজকর শিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে।

এদিকে মরহুমের মৃত্যুতে বাবুগঞ্জের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।