• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে এসি ল্যান্ড শোয়াইব আহমাদ এর, বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৪:৩০ পূর্বাহ্ণ
বোরহানউদ্দিনে এসি ল্যান্ড শোয়াইব আহমাদ এর, বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শাহরিয়ার হিম, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ‘শোয়াইব আহমাদ’ এর বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক, বোরহানউদ্দিন থানা অফিসার্স ইনচার্জ শাহিন ফকির বিপিএম, উপজেলা সহকারী প্রকৌশলী এলজিইডি শ্যামল কুমার গাইন, উপজেলা সহকারী প্রোগ্রামার মিজানুর রহমান হাওদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৪ জানুয়ারি ২০২২ খ্রি তারিখের এক প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএসটিসি) এর সহকারী পরিচালক পদে বদলি করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ অক্টোবর তিনি বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। তার যোগদানের পর ভূমি অফিসে অত্যন্ত সচ্ছতা আসে। তিনি ছিলেন অত্যন্ত দক্ষ, সৎ ও নির্ভীক। সাধারণ জনগণকে সরকারি সকল সেবা প্রদান করার জন্য সর্বাত্মক সচেষ্ট ছিলেন। তারা যেন কোন হয়রানি ছাড়াই নামজারি ও জমি-জমা সংক্রান্ত সকল সুবিধা ভোগ করতে পারে সে বিষয়ে তিনি বিশেষ তদারকি করেন।

বোরহানউদ্দিনের সাধারণ জনগণ তার সততা ও নৈতিকতায় মুগ্ধ এবং তাদের কাছি তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।