মোঃ আসাদুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি:
স্বামী,সন্তান নেই। টিনের একটি ভাঙা চালা,নেই কোনো বেড়া,সেখানেই বৃদ্ধ মাকে নিয়ে বসবাস করেন আকালি রানি বয়স (৬৫)। খেয়ে না খেয়ে দিন পার করলেও দেখার যেনো কেউ নেই।
এই বৃদ্ধার বাড়ি গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়ন এর দক্ষিণ নিজাম খাঁ গ্রামে।
ঝড় বৃষ্টি আর শীতের শীতল আবহাওয়ায় ভাঙা চালায় সীমাহীন কষ্টে জীবনের প্রতিটি ক্ষণ পার করছেন ।
জানা গেছে আকালি রানির স্বামী ৩০ বছর আগে মারা গেছেন।রাস্তার পাশে বৃদ্ধা মাকে নিয়ে একটি টিনের ভাঙা চালায় বসবাস করেন। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন । স্বামীহীন এ বৃদ্ধা নারীর থাকার স্থানটুকুও নড়বর ।
স্থানীয়রা জানান, ভাঙা চালায় অতি কষ্টে আকালি তার বৃদ্ধা মাকে নিয়ে জীবন যাপন করছেন। একটি ঘরের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন তারা।
আকালি রানি বলেন,তোমরা মোর ছবি তুলেন, মোক কাইয়ো দেখে না। ঘরের বেড়া নাই,ভাঙা ঘরোত থাকং। ঝড়ি আইলে চালার টেড়া দিয়ে পানি পড়ে।সউগ ভিজিয়ে যায়। মোক একটা ঘর করি দেও বাবা।
এবিষয়ে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবুর সাথে মুটফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি বার বার ফোন কেটে দেন।