• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিও করনের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২২, ১৩:০৪ অপরাহ্ণ
গোপালগঞ্জে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিও করনের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মুজিব শতবর্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিও করনের দাবিতে মাবনববন্ধ অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ঐক্যজোট এ কর্মসূচীর আয়োজন করে।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন।

মানববন্ধন চলাকালে মুকসুদপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ঐক্যজোটের আহবায়ক মো: মনিরুজ্জামান, সদস্য সচিব মো: এনায়েত হোসেন বক্তব্য রাখেন।

এসময় তারা ৮ দাবি তুলে ধরেন। দাবিগুলো হল প্রাথমিক বিদ্যালয়ের ন্যায়ে স্বতন্ত্রইবতেদায়ী মাদরাসা সমুহ জাতীয় করন, মাদরাসা নীতিমালা ২০১৮ বাস্তবায়ন, ডাটা বেইজ চুড়ান্ত করন, মাদরাসার পাঠদানের অনুমতি স্থাগিতাদেশ প্রত্যাহার, মাদরাসা বোর্ডের কোডের অর্ন্তভুক্ত করন, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, মাদরাসায় ১ জন অফিস সহায়ক পদ সৃষ্টি করন এবং ৫ম শ্রেণীর সমাপনী পরিক্ষায় অটোপাসের প্রজ্ঞপন জারি করন। #